পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা মেঘ। প্রাচীন মন্দিরের ঘণ্টাধ্বনি। আর গরম মোমোর গন্ধ। নেপাল মানেই বাঙালির চিরন্তন নস্টালজিয়া। তবে এবার শুধু ঘুরতে যাওয়া নয়, খাস নেপাল দূতাবাসের আমন্ত্রণে বিশেষ সুযোগ ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরদের সামনে। নেপালের পর্যটনকে ভারতীয় পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এক অভিনব উদ্যোগ নিল নয়াদিল্লির নেপাল দূতাবাস।

সোশাল মিডিয়ার পাঁচজন সেরা ক্রিয়েটরকে বেছে নেওয়া হবে এই রাজকীয় ‘ফ্যামিলিয়ারাইজেশন ট্রিপ’-এর জন্য। লক্ষ্য একটাই, হিমালয়ের কোলে অবস্থিত এই দেশটির রূপ-রস-গন্ধ লেন্স বন্দি করে ছড়িয়ে দিতে হবে ডিজিটাল দুনিয়ার প্রান্তরে।

আরও পড়ুন:

Nepal Embassy Offers Free Trip For Indian Creators
ছবি: সংগৃহীত

কারা পাবেন এই সুযোগ?
যদি আপনার ট্রাভেল ব্লগ, ফুড ভ্লগিং বা লাইফস্টাইল রিলসে নেটিজেনরা বুঁদ হয়ে থাকেন, তবে এই সুযোগ আপনারই জন্য। দূতাবাস জানিয়েছে, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে থাকতে হবে জোরদার পরিচিতি। বিশেষ করে যাঁরা ভ্রমণ, আধ্যাত্মিকতা, অ্যাডভেঞ্চার, লাইফস্টাইল বা খাওয়া-দাওয়া নিয়ে কনটেন্ট বানান, তাঁরা এই তালিকায় অগ্রাধিকার পাবেন। তবে শুধু ফলোয়ারের সংখ্যা নয়, আপনার ঝুলিতে থাকতে হবে সৃজনশীল গল্প বলার ক্ষমতা। সঙ্গে ঝকঝকে ভিডিও তৈরির দক্ষতা। ভাষা নিয়ে কোনও চাপ নেই। ইংরেজি, হিন্দি বা যে কোনও ভারতীয় আঞ্চলিক ভাষায় কথা বলা ক্রিয়েটররাই এখানে স্বাগত।

ছবি: সংগৃহীত

সফরে কী করবেন ক্রিয়েটররা?
নির্বাচিত পাঁচজন ক্রিয়েটরকে নেপালের পাহাড়, হ্রদ, প্রাচীন স্তূপ আর সংস্কৃতির অন্দরে নিয়ে যাওয়া হবে। বিনিময়ে তাঁদের সাজাতে হবে নিজেদের সোশাল মিডিয়ার দেওয়াল। ট্রাভেল ভ্লগ, রিলস, পডকাস্ট এবং শর্টসের মাধ্যমে তুলে ধরতে হবে নেপালের ঐতিহ্য ও সংস্কৃতি। ভারতীয় পর্যটকদের জন্য থাকবে দরকারি ট্রাভেল টিপসও।

ছবি: সংগৃহীত

কীভাবে আবেদন করবেন?
আবেদন করা বেশ সহজ। নিজের নাম, যোগাযোগের নম্বর, সোশাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক এবং ফলোয়ার সংখ্যার খতিয়ান পাঠাতে হবে দূতাবাসে। সঙ্গে দিতে হবে আগের কিছু কাজের নমুনা। আর সবশেষে লিখতে হবে একটি ছোট্ট নোট— ‘কেন আপনি নেপাল যেতে চান?’

পাসপোর্টটা আলমারি থেকে বার করে এবার ধুলো ঝেড়ে নিন। কন্টেন্ট বানানোর নেশা থাকলে এই সুযোগ মিস করবেন না। ভারত-নেপাল বন্ধুত্বের এই নতুন অধ্যায়ে নিজেকে যুক্ত রাখার মতো ঐতিহাসিক মুহূর্ত হাতে পাওয়াও তো পরম ভাগ্যের ব্যাপার। তাই নয় কি?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *