নরওয়ের সাংবাদিক হেলা ল্যাং ও ভারতের প্রধানমন্ত্রী মোদী।

ছবির উৎস, Helle Lyng/ANI

ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছিলেন নরওয়ের সাংবাদিক হেলা ল্যাং (বাঁয়ে)

Published

পড়ার সময়: ৮ মিনিট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চলমান বিদেশ সফর বেশ কয়েকটি কারণে আলোচনার কেন্দ্রে রয়েছে। তার মধ্যে অন্যতম মি. মোদীর উদ্দেশে নরওয়ের এক সাংবাদিকের প্রশ্ন।

সোমবার নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর ও নরেন্দ্র মোদী যৌথ বিবৃতি তুলে ধরার পর কক্ষ ছেড়ে চলে যাচ্ছিলেন, তারা কোনো সাংবাদিকের কাছ থেকে প্রশ্ন নেবেন না বলে জানান।

সেই সময় একজন নারী সাংবাদিককে প্রশ্ন করতে শোনা যায়, “প্রধানমন্ত্রী মোদী, আপনি কেন বিশ্বের স্বাধীনতম সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন না?”

ওই সাংবাদিকের নাম হেলা ল্যাং। নরওয়ে-ভিত্তিক সংবাদপত্র দাক্সতাভিস-এর সাংবাদিক তিনি।

পরে অসলোতে ভারতের দূতাবাসের তরফে আয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং-এ তাকে আমন্ত্রণ জানানো হয়। সেখানেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *