দেশের বাজারে আসতে শুরু করেছে সাতক্ষীরার আম

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দেশের বাজারে আসতে শুরু করেছে সাতক্ষীরার আম (প্রতীকী ছবি)

“অন্যবারের তুলনায় এবার ঝড় কম হয়েছে, পোকার সমস্যা কিছুটা ভুগিয়েছে, তবে সব মিলিয়ে ফলন ভালোই। আজকে পনের ক্যারেট গোবিন্দভোগ আম বাজারে দিলাম ১৯শ টাকা মণ করে।”

বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন, সাতক্ষীরার কলারোয়া এলাকার আম চাষী খান নাজমুস সাদাত।

তিনি জানান, মৌসুমের শুরুতেই ধরণ ভেদে উনিশ-শো থেকে চব্বিশ-শো টাকায় আম বিক্রি হয়েছে সাতক্ষীরায়।

মধুমাস হিসেবে পরিচিত জ্যৈষ্ঠ মাস শুরু না হতেই বাজারে আসতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র উপকূলবর্তী জেলা সাতক্ষীরার আম।

কৃষি বিভাগের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ হিসেবে এই জেলার আম-ই সব থেকে আগে বাজারে আসছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *