মাজারে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন

ছবির উৎস, RAFIQ

ছবির ক্যাপশান, মাজারে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন

ঢাকার মিরপুরে শাহ আলী মাজারে সাম্প্রতিক হামলার ঘটনা ঘিরে আলোচনা-সমালোচনা চলছে। হঠাৎ করেই রাজধানীতে অবস্থিত ঐতিহ্যবাহী এই স্থাপনায় কেন হামলা চালানো হলো এ নিয়ে নানা প্রশ্নও সামনে আসছে।

শাহ আলী মাজারে হামলার কারণ কী কেবলই ধর্মীয় মতাদর্শগত, নাকি এর পেছনে মাজার কেন্দ্রিক অর্থনীতি এবং দখলের রাজনীতিও রয়েছে?

প্রতিদিন হাজারো মানুষ আসেন ঢাকার মিরপুরে অবস্থিত হযরত শাহ্ আলী বাগদাদীর মাজারে। কিন্তু ১৪ই মে রাতে হঠাৎই বিশৃঙ্খলা তৈরি হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, মাজারে ওরস চলাকালে একদল ব্যক্তি লাঠি হাতে মাজার এলাকায় থাকা ব্যক্তিদের মারধর করছেন। যাদের হাত থেকে বাঁচতে ছোটাছুটি করছেন অনেকে।

বিবিসি এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *