সিলেট সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি'র সদস্যরা (প্রতীকী ছবি)

ছবির উৎস, Mehedi nur porosh

ছবির ক্যাপশান, সিলেট সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি’র সদস্যরা (প্রতীকী ছবি)

“আমরা এখনো ভয়ে ভয়ে আছি, যদি আবার গোলাগুলি শুরু হয়ে যায়। এই ভয়ে সীমান্তের কাছে কেউ ক্ষেত-খামারেও যাচ্ছে না,” বিবিসি বাংলাকে বলছিলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকার বাসিন্দা হেলাল উদ্দীন।

ওই সীমান্তে গত সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আকস্মিক এ ঘটনায় কেউ হতাহত না হলেও নিরাপত্তা নিয়ে এলাকাবাসীর মধ্যে বাড়তি উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে ।

গুলির ঘটনার পর সোনারহাট সীমান্তে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেখানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

সেইসঙ্গে, নজরদারি জোরদার করতে টহল টিমের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাহিনীর কর্মকর্তারা।

এদিকে, পরিস্থিতি শান্ত রাখা ও সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশসহ স্থানীয় প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *