চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

Published

পড়ার সময়: ৪ মিনিট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হতে না হতেই বেইজিংয়ে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার গভীর রাতে তাকে বহরকারী বিমানটি বেইজিংয়ে অবতরণ করে। এসময় পুতিনকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চলতি বছর এটিই রুশ প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর। বুধবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সংক্ষিপ্ত একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

এরপর দু’দেশের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে নিয়ে একটি দীর্ঘ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সকালে শি এবং পুতিনের মধ্যকার বৈঠকটি হয়েছে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে। দুই নেতা একসঙ্গে হেঁটে সেখানে প্রবেশ করেন।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন অতীতের মতোই চীনা প্রেসিডেন্ট শি’কে ‘প্রিয় বন্ধু’ বলে অভিহিত করেছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *