দেশজুড়ে তাপপ্রবাহের মাঝে স্বস্তির খবর শোনাল আইএমডি। আগামী ১৬ মে নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গে প্রবেশ করতে পারে। তবে, বর্ষার আগমনের পাশাপাশি দেশের একাধিক রাজ্যে যেমন রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লিতে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।
ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠছেন প্রায় সকলে। দেশের নানান প্রান্তে তাপের কারণে জেরবার অবস্থাসকলের। এরই মাঝে বর্ষার আগমনের বার্তা দিল আইএমডি। জানা যাচ্ছে, শীঘ্রই বর্ষা ঢুকবে বঙ্গে। দক্ষিণ বঙ্গেপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের কিছু অংশে গুরুত্বপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের জন্য পরিস্থিতি অনুকূল হচ্ছে।

জানা যাচ্ছে, ১৬ মে থেকে বর্ষা ঢুকতে পারে বঙ্গে। আইএমডি-র রিপোর্ট বলছে, দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপ মৌসুমি বায়ুপ্রবাহের অগ্রগতিতে সহায়তা করছে। দক্ষিণ- পশ্চিম মৌসুমি বায়ু সাধারণ মে মাসের তৃতীয় সপ্তাহে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছায় এবং তারপর তা কেরলে দিকে অগ্রসর হয়।

ভারতীয় মূল ভূখণ্ডে সাধারণত ১ জুন থেকে বর্ষার আগমন ঘটে। তবে, বিশেষজ্ঞের মতে, আন্দামানে আগেভাগে বর্ষার আগমন মানে, এটা নয় যে ভারতের মূল ভূখণ্ডেও আহেভাহে বর্ষা আসবে।

আইএমডি জানিয়েছে, ১৪-১৯ মে উত্তর পূর্ব ভারতে এবং ১৪-১৭ মে তামিলনাডু, পুদুচেরি ও কারাইকাল, কেরল ও মাহে এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এদিকে আবার ১৪-১৫ মে পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহ এবং বিচ্ছিন্ন কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ দেখা যাবে। পশ্চিম মধ্যপ্রদেশেও ১৪-১৭ মে তীব্র তাপপ্রবাহ অনুভূত হতে পারে। ১৪ থেকে ১৯ মে পর্যন্ত উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পূর্ব রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, গুজরাট, তেলেঙ্গানাতে হতে পারে তাপপ্রবাহ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *