রাত পোহালেই প্রকাশিত হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করা হবে।

সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফল দেখতে পারবেন। ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ— দু’ভাবেই ফল জানা যাবে। একই সঙ্গে বৃহস্পতিবার থেকেই নির্দিষ্ট বিতরণ কেন্দ্রগুলি থেকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্রও দেওয়া হবে।

এ বছর প্রথম বার তিনটি পৃথক সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলে। শিক্ষা সংসদ সূত্রে খবর, এ বছর মোট ৬৮৩৭টি স্কুলের ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়।

যেসব ওয়েবসাইটে দেখা যাবে ফল

পরীক্ষার্থীরা নিচের ওয়েবসাইটগুলিতে গিয়ে ফল দেখতে পারবেন—

এ ছাড়াও Jagran Josh, FastResult, Edutips এবং TV9 News অ্যাপের মাধ্যমেও ফল জানা যাবে।

কী লাগবে ফল দেখতে?

ফল দেখতে পরীক্ষার্থীদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন হবে। ওয়েবসাইট বা অ্যাপে সেই তথ্য দিলেই স্ক্রিনে দেখা যাবে ফলাফল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *