শুক্রবার, ৮ মে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ (ডব্লিউবিবিএমই) চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করেছে করবে। দুপুর আড়াইটে নাগাদ আনুষ্ঠানিক ভাবে পরীক্ষার ফল ঘোষণা করা হবে। 

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘২০২৬ সালের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল ৮ মে দুপুর আড়াইটে নাগাদ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে আড়াইটের পর ফল দেখতে পাবেন।’

পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট wbbme.org আর wbresults.nic.in মারফত নিজেদের পরীক্ষার ফল দেখতে পাবেন। রোল নম্বর ও ক্যাপচা কোড দিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করুন। মার্কশিট ডাউনলোড করে নিতে পারেন। 

শুক্রবার সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবন থেকে আনুষ্ঠানিক ভাবে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল ঘোষণা করা হবে। দুপুর আড়াইটের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নির্দিষ্ট বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করে নিতে পারবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *