শুক্রবার, ৮ মে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করবে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিক ভাবে মাধ্যমিক পরীক্ষার ফল ও মেধাতালিকা ঘোষণা করবেন পর্ষদ সভাপতি। সকাল সওয়া ১০টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresults.nic.in এ গিয়ে রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ক্লিক করলে মাধ্যমিক পরীক্ষার ফল দেখা যাবে।
এছাড়াও গুগল প্লে স্টোরে থাকা iResults, Madhyamik Results ও Edutips অ্যাপ ব্যবহার করে পরীক্ষার ফল দেখা যাবে। মোবাইলে মেসেজ বক্সে গিয়ে টাইপ করতে হবে WB10 রোল নম্বর। ৫৬০৭০, ৫৬২৬৩ ও ৫৬৭৬৭৫০ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা হয় ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ২৬৮২ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয়। মোট পরীক্ষার্থী ছিল ৯,৭১,৩৪০ জন। এরমধ্যে ছাত্র ৪,২৬,৭৩৩ জন। ছাত্রীর সংখ্যা ৫,৪৪,৬০৬।
The post প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, অনলাইনে কী ভাবে দেখবেন জানুন appeared first on KhaborOnline.
