সংযুক্ত আরব আমিরাত

ছবির উৎস, Getty Images

সৌদি আরবের পর পারস্য উপসাগরীয় অঞ্চলে দ্বিতীয় জনবহুল দেশ হলো সংযুক্ত আরব আমিরাত। তবে দেশটির ১১ মিলিয়নের ( এক কোটি ১০ লাখ) বেশি জনসংখ্যার প্রায় ৯০ শতাংশই বিদেশি এবং বিদেশিদের একটি বড় এসেছে অংশই ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে।

দেশটিতে প্রায় ২০০টি ভিন্ন জাতিসত্তার মানুষ রয়েছে যাদের বেশিরভাগই কাজের জন্য এসছে। এদের মধ্যে শুধু ভারতীয়রাই দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ দশমিক ৩৮ শতাংশ।

এর বিপরীতে, ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী আমিরাতি নাগরিকত্বধারীর সংখ্যা প্রায় ১৩ লাখ ১০ হাজার। পুরো দেশে পুরুষের হার ৬৩ দশমিক ৮ শতাংশ এবং নারীর হার ৩৬ দশমিক ২ শতাংশ। পরিবারের সঙ্গে আসতে না পারা বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিকের উপস্থিতির কারণেই এই ভারসাম্যহীনতা দেখা গেছে।

অর্থনীতির আকার ও প্রবৃদ্ধির পরিমাপক মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসেবে সংযুক্ত আরব আমিরাতের জিডিপি প্রায় ৫০৪ বিলিয়ন ডলার (যুক্তরাজ্যে এটি প্রায় ৩.৩ ট্রিলিয়ন ডলার)। মাথাপিছু জিডিপি বা ক্রয়ক্ষমতা সমতা হিসেবে এটি প্রায় ৫৩ হাজার ডলার (যুক্তরাজ্যে প্রায় ৪৮ হাজার ৯০০ ডলার)।

আমিরাতের অর্থনীতি মূলত তেলের ওপর নির্ভরশীল। দেশের জিডিপির প্রায় ৩০ শতাংশ এবং সরকারি রাজস্বের ৪১ শতাংশ আসে তেল থেকে। দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ৩ কোটি ৮৩ লাখ ব্যারেল, এবং প্রমাণিত তেল মজুতের পরিমাণ আনুমানিক ১১৩ বিলিয়ন ব্যারেল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *