বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন
ছবির ক্যাপশান, বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন

পড়ার সময়: ৩ মিনিট

“আসলে এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষায় ছিলাম না। আগামী জুলাইয়ের ১৭ তারিখে ও ল্যান্ড করবে, এভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। রাত আড়াইটার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে ওকে নিতে আসব। কিন্তু তার আগেই ওকে নিতে আসলাম। তবে জীবিত না, মৃত এই আরকি”।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সামনে অশ্রুসিক্ত চোখে এই কথাগুলো বলছিলেন নাহিদা সুলতানা বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন।

যুক্তরাষ্ট্রে মর্মান্তিকভাবে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনিবার সকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় যখন বৃষ্টির বাবা, মা ও ভাইসহ পরিবারের অন্য সদস্যরা তার মরদেহ গ্রহণ করেন। সেখানে তার সাবেক সহপাঠীরাও উপস্থিত ছিলেন।

বৃষ্টির সঙ্গে একই সময় হত্যার শিকার বাংলাদেশি আরেকজন পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ঠা মে ঢাকায় এসে পৌঁছায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *