Sonarpur: সোনারপুরে ফের রাজনৈতিক পালাবদল। প্রতাপনগর পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক সরদার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার রাজপুর রবীন্দ্রভবনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত বিজয়া সম্মিলনী মঞ্চেই হাতে দলীয় পতাকা তুলে তাকে স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্র, ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিকসহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি ও কর্মী। 

Select Live Blog: 
Breaking News LIVE Update: অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচাৰ্য! প্রবল জ্বরে আক্রান্ত…
Live Blog Date: 
Monday, October 13, 2025 – 08:45



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *