একটি ভাস্কর্যে দেখা যাচ্ছে—একজন ব্যক্তি একটি পতাকা ধরে একটি পিলার থেকে নেমে হাঁটছেন। আশপাশে মানুষজন ছবিটি তুলছেন। ভাস্কর্যটির পেছনে ঐতিহাসিক ভবন রয়েছে।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ব্যাঙ্কসি নিশ্চিত করেছেন যে- মধ্য লন্ডনে যে ভাস্কর্যটি সম্প্রতি দেখা গেছে, সেটি তারই কাজ

তিন দশক ধরে কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছেন, ভোগবাদকে বিদ্রূপ করেছেন এবং জনসমক্ষে থাকা স্থানগুলোকে বেদনাবিধুর ক্যানভাসে রূপান্তর করেছেন ব্যাঙ্কসি। আর এই সবকিছুই করেছেন নিজের প্রকৃত পরিচয় গোপন রাখার মাধ্যমে।

তার স্বতন্ত্র শিল্পকর্মগুলো প্রায়ই কোনো ইঙ্গিত ছাড়াই আবির্ভূত হয়, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়; তবে শিল্পী নিজে নীরবে আড়ালেই থাকেন।

গণমাধ্যমে তাকে প্রায়ই ‘ধরাছোঁয়ার বাইরে’ ও ‘গোপনীয়’ বলে বর্ণনা করা হয়।

এই ‘গেরিলা স্ট্রিট আর্টিস্ট’ কারও কাছে নায়ক, আবার কারও কাছে ধ্বংসাত্মক বা অসভ্য আচরণকারী ব্যক্তি। কিন্তু পর্দার আড়ালে থাকা মানুষটি আসলে কে?

রয়টার্সের একটি তদন্তে দাবি করা হয়েছে—বিশ্বের অন্যতম খ্যাতিমান এই শিল্পীর মুখোশ তারা উম্মোচন করেছে। কিন্তু অনেক ভক্ত মনে করেন, সংবাদ সংস্থাটি ভুল করেছে, আর তাই জল্পনা চলছেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *