সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জী

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জী

পড়ার সময়: ৫ মিনিট

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন যে, তিনি নির্বাচনে হারেননি এবং পদত্যাগও করবেন না। তবে পরাজয়ের পরেও কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে ভারতের সংবিধান অনুযায়ী কী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে?

ছয়ই মে, বুধবার নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের বিদায়ী মন্ত্রিসভার মেয়াদ শেষ হচ্ছে। আইন অনুযায়ী আজকের পরে মমতা ব্যানার্জী যেমন মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, তেমনই তার বিদায়ী মন্ত্রিসভারও আজকের পরে আর কার্যকর থাকবে না।

কিন্তু নির্বাচনে পরাজয়ের পরে এখনও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নি মমতা ব্যানার্জী। বরং তিনি ঘোষণা করেছেন যে তিনি পদত্যাগ করবেন না।

তিনি বিজেপির বিরুদ্ধে অসৎ উপায়ে নির্বাচনে জেতার অভিযোগ তুলেছেন।

পদত্যাগ প্রসঙ্গে মমতা ব্যানার্জী বলেন, “আমি কেন পদত্যাগ করব? আমরা হারিনি, তাই পদত্যাগ করবও না। পরাজয়ের প্রমাণ থাকলে আমরা পদত্যাগ করতাম। কেউ আমাকে পদত্যাগ করতে বাধ্য করলেও আমি করব না। আমি বলতে চাই যে আমরা নির্বাচনে হারিনি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *