বিআরটিএ’র সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৭ মে) পাঁচ ঘণ্টা ফুয়েল পাস রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার ৬ মে এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এ সময় ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *