তামিলভূমে ঝড় তুলেছেন থলপতি বিজয়। প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দিকে এগিয়ে সরকার গড়ার পথে সুপারস্টার। তাঁর দল টিভিকে শেষ পর্যন্ত জিতেছে ১০৭টি আসন। আর তামিলনাড়ুতে পালাবদলের পরই উচ্ছ্বসিত নাইট রাইডার্স তারকা বরুণ চক্রবর্তী। সোশাল মিডিয়ায় বিজয়ের সঙ্গে ছবি ও ক্যাপশনে বার্তা দিয়ে রাখলেন নাইটদের ‘রহস্য স্পিনার’।
বরুণ যে বিজয়ের ‘ভক্ত’ সেটা নতুন করে বলার নয়। এর আগে থলপতির সঙ্গে দেখাও করেছেন নাইটদের তামিল স্পিনার। টিভিকে’র জয়ের পর বরুণ ভালোবাসা জানাতে ভুললেন না। ২০২০ সালে বিজয়ের সঙ্গে দেখা করে ছবি তুলেছিলেন বরুণ। এবার সেই ছবিটাই ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে তিনি শুধু লিখেছেন, ‘আন্না’। তামিল এই শব্দের বাংলা অর্থ ‘বড় ভাই।’ মাত্র একটি শব্দ হলেও বিজয়ের প্রতি ভালোবাসা বোঝাতে তা যথেষ্ট।
আরও পড়ুন:
বরুণ যে বিজয়ের কত বড় ভক্ত, সেটা বোঝানোর জন্য অনেকে একটি ‘ট্যাটু’ খুঁজে বের করেছেন। ভারতীয় স্পিনারের বাঁহাতে একটি বিশেষ ট্যাটু আছে। যা দেখে অনেকের ধারণা, সেটা থলপতির সিনেমার পোস্টার থেকে অনুপ্রাণিত। এমনকী বরুণ যে ছবিটি দিয়েছেন, তা বিজয়ের ‘মাস্টার’ সিনেমার একটি বিশেষ দৃশ্যকে অনুকরণ করেই।
📲 Instagram Story of Varun Chakaravarthy :
– He is congratulating Thalapathy Vijay on winning the Tamil Nadu election. pic.twitter.com/FOUrXWl9Jj
— KKR Karavan (@KkrKaravan) May 4, 2026
উল্লেখ্য, জাতীয় রাজনীতিতে সবচেয়ে আলোড়ন ফেলে দেওয়া ফলাফল হয়েছে তামিলনাড়ুতে। একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে প্রথমবার ভোটের ময়দানে নামা টিভিকে। তামিলভূমে ১০৭টি আসন জিতেছে থলপতি বিজয়ের দল। অল্পের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। কংগ্রেস-ডিএমকে জোটের ঝুলিতে গিয়েছে ৭৪টি আসন। এআইএডিএমকে জোট পেয়েছে ৫২টি আসন। ইতিমধ্যেই টিভিকের সঙ্গে জোট করার আগ্রহ দেখিয়েছে কংগ্রেস। আগামী দিনে তামিল রাজনীতিতে মূল চরিত্র হয়ে উঠতে চলেছেন দক্ষিণী সুপারস্টার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
