আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের ৭৭টি কেন্দ্রে শুরু হবে গণনা। তারই মাঝে দুঃসংবাদ। প্রিয় পোষ্যকে হারালেন ঘাটালের তারকা সাংসদ দেব। সোশাল মিডিয়ায় দুঃসংবাদ নিজেই জানিয়েছেন তিনি।
দেব লেখেন, “তুমি বিশেষ একজন যে আমাকে ‘লাকি’ করেছে। আত্মার শান্তিকামনা করি। তাড়াতাড়ি ফিরে এসো।” বলে রাখা ভালো, দেবের পোষ্যের নামও ‘লাকি’।
View this post on Instagram
দক্ষিণ কলকাতার বিলাসবহুল সাউথ সিটির আবাসনে থাকেন দেব। সেখানেই থাকে তাঁর পোষ্য সারমেয় ‘লাকি’। পোষ্য পরিবারের সদস্যসম। আচমকা তার মৃত্যুতে খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন দেব। শোকাতুর তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও।
