পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা খন্দকার নাঈম আহমেদ টিটন সম্প্রতি খুন হয়েছেন

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা খন্দকার নাঈম আহমেদ টিটন সম্প্রতি খুন হয়েছেন

বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা খন্দকার নাঈম আহমেদ টিটন সম্প্রতি খুন হওয়ার পর নতুন করে ওই তালিকায় ‘শীর্ষ সন্ত্রাসী’দের নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে।

অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিতে নিজেদের মধ্যে তারা দ্বন্দ্ব সংঘাতে জড়াচ্ছেন এমন খবরও আসছে সংবাদ মাধ্যমে।

ঢাকার পুলিশ কমিশনার অবশ্য বলেছেন, “শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসীর সহযোগী বা ওরকম সাজতে চাচ্ছে”।

তিনি এও বলেছেন যে, যারা শীর্ষ সন্ত্রাসীর নাম ভাঙ্গাচ্ছে কিংবা যারা মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে তাদের আগেই তারা দমন করবেন।

কিন্তু প্রশ্ন হলো, কারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন এবং নতুন নতুন সন্ত্রাসীর আবির্ভাব হচ্ছে কীভাবে? অর্থাৎ কারা কখন কিভাবে সন্ত্রাসে জড়িয়ে পড়ছে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *