সাদা পাঞ্জাবি ও পাগড়ি পরা একজন পুরুষ মুখ থেকে পানি ছিটাচ্ছেন। সামনে হাসপাতালের বিছানায় একজন নারী শুয়ে আছেন। পাশে কয়েকটি ওষুধের বাক্স

ছবির উৎস, BBC via Getty

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহারের শহরতলীতে একটি সাধারণ বাড়ির সামনে জড়ো হয়েছেন কয়েক ডজন মানুষ। প্রাণঘাতী অসুখ থেকে মুক্তির আশায় এবং নিজেদের প্রশ্নের উত্তর খুঁজতেই তারা এখানে এসেছেন।

উজ্জ্বল রঙে সাজানো বাড়িটির একটি কক্ষে অসুস্থ পুরুষ, নারী ও শিশুদের অনেককে বসে বা শুয়ে থাকতে দেখা যায়।

তবে এখানে উপস্থিত সবাই যে মৃত্যুপথযাত্রী বা মারাত্মক রোগে আক্রান্ত, তা নয়।

পার্ক করা গাড়ি ও দেয়ালের মাঝের একটি সরু পথে বিভিন্ন রঙের বোরকা ও হিজাব পরা একদল নারী বসে আছেন
ছবির ক্যাপশান, নেদা মোহাম্মদ কাদরিকে দেখার জন্য নিয়মিতভাবেই মানুষের দীর্ঘ লাইন দেখা যায় তার বাড়িতে

ঘরের এক কোণে বসে আছেন নেদা মোহাম্মদ কাদরি—যাকে দেখতেই সবাই এখানে এসেছেন।

সাদা পাগড়ি পরা, দীর্ঘ কালো দাড়িওয়ালা এই ব্যক্তি নিজেকে একজন ‘পীর’ বা কবিরাজ বলে পরিচয় দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *