সাংবাদিকদের প্রতিবাদ

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, ১৮ মাসের বেশি সময় ধরে কারাগারে বাংলাদেশের ১৪ সাংবাদিক

জুলাই আন্দোলনের সময়ের এক হত্যা মামলায় প্রায় বিশ মাস ধরে কারাগারে রয়েছেন বাংলা দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

রাজধানীর ভাষানটেক থানায় দায়ের করা একটি মামলায় ২০২৪ সালের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় মি. দত্ত এবং একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুসহ তিনজন সাংবাদিককে।

তবে শুধু এই তিনজনই নন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে হত্যা ও সহিংসতার অভিযোগে ২৬৮ জন সাংবাদিকের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আমলে মামলা করা হয়। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

ওই সময় জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি বা এর সমর্থকদের অনেকেই এই সাংবাদিকদের অনেককেই ‘শেখ হাসিনার দোসর’ বলে অভিযোগ তোলেন।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অগাস্ট মাস থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত মোট এ ধরনের ৩৭টি মামলায় সাংবাদিকদের অভিযুক্ত করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *