পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচন নানা কারণেই ছিল অভূতপূর্ব

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচন নানা কারণেই ছিল অভূতপূর্ব

টানা দেড় মাস ধরে ম্যারাথন ভোটপর্ব শেষে গোটা পশ্চিমবঙ্গ এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে চৌঠা মে-র দিকে।

সে দিনই নিশ্চিতভাবে জানা যাবে তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবারের মতো রাজ্যে ক্ষমতায় আসতে পারছে, না কি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি।

ভারতে কোনো নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়া আর ভোটগণনা শুরুর মধ্যে যে ব্যবধানটা থাকে, সেই সময়ে যথারীতি সবচেয়ে বেশি আগ্রহ আর চর্চা থাকে ‘এক্সিট পোল’ বা বুথফেরত সমীক্ষা নিয়ে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবারে যে কয়েকটি এক্সিট পোলের ফল সামনে এসেছে, তার প্রায় সবগুলোতেই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান খুব কম থাকবে বলে পূর্বাভাস করা হয়েছে। এবং গরিষ্ঠতা পেলেও কোনো দলই খুব বিরাট ব্যবধানে জিতবে না বলেও এক্সিট পোলগুলো থেকে ইঙ্গিত মিলছে।

এর ফলে নির্বাচনী ফলাফল নিয়ে জল্পনা যথারীতি আরও বেড়েছে এবং অনেকেই ধারণা করছেন, পশ্চিমবঙ্গে এবারের ভোটে প্রধান প্রতিপক্ষ দুই দলের মধ্যে খুব ‘হাড্ডাহাড্ডি’ একটা লড়াই হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *