আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

ভোর থেকেই মেঘলা আকাশ। মুখ ভার আকাশের। এদিকে গত রাতে হয়েছে বৃষ্টি। মাঝে মধ্যে আকাশ পরিষ্কার হলেও সেভাবে রোদের তেজ দেখা যাচ্ছে না।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আজ সকাল থেকেই আংশিক মেঘলা থাকবে আকাশ। মাঝে মধ্যে রোদ উঠলেও সেভাবে গরম পড়বে না।

আজ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া জেলায় হতে পারে ভারী বৃষ্টি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

আজ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলতে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলবে। যার দরুন অনেকটাই কমে তাপমাত্রা। আগামী বুধবার পর্যন্ত সেভাবে গরমের তেজ দেখা যাবে না।

আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে।

এই কদিন বৃষ্টি হবে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো বাতাস। ৩০ থেকে ৫০ কিমি গতিবেগে বইতে পারে ঝড়ো হাওয়া।

শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার. জলপাইগুড়িতে হবে বৃষ্টি। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সব বৃষ্টির সঙ্গ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেদে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *