ইস্টবেঙ্গল এফসি: ৩ (বিপিন সিংহ থৌনাওজাম, ইউসেফ এজেজ্জারি ২) ওড়িশা এফসি: ০
খবর অনলাইন ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৫-২৬ মরশুমে দুরন্ত ছন্দে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। মঙ্গলবার গোয়ার পিজেএন স্টেডিয়ামে ওডিশা এফসিকে ৩-০ গোলে পরাজিত করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এল লাল-হলুদ শিবির।
এই জয়ে ৯ ম্যাচে ইস্টবেঙ্গলের সংগ্রহ দাঁড়াল ১৮ পয়েন্ট। অন্য দিকে, ৬ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানেই রইল ওডিশা এফসি।
ম্যাচের নায়ক ছিলেন বিপিন সিং থৌনাওজাম। একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরার পুরস্কারও ওঠে তাঁর হাতেই। এ ছাড়া দ্বিতীয়ার্ধে বদলি নেমে জোড়া গোল করেন ইউসেফ এজেজ্জারি।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল
প্রথম থেকেই ম্যাচে আধিপত্য দেখাতে শুরু করে ইস্টবেঙ্গল। ম্যাচের ১১ মিনিটেই গোলের খাতা খুলে ফেলে তারা। বাঁ দিক দিয়ে এডমুন্ড লালরিন্দিকা ও পিভি বিষ্ণুর সুন্দর বোঝাপড়া থেকে তৈরি হয় আক্রমণ। বিষ্ণুর কাট-ব্যাক পাস সহজেই জালে জড়িয়ে দেন বিপিন সিংহ।
গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইস্টবেঙ্গল। বিষ্ণু, নন্দকুমার এবং সল ক্রেসপো বারবার ওডিশার রক্ষণে চাপ তৈরি করেন। অন্য দিকে, ওডিশা মূলত পাল্টা আক্রমণের ওপর নির্ভর করলেও খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। রহিম আলি কয়েকটি প্রচেষ্টা চালালেও ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখন গিলকে খুব একটা পরীক্ষা দিতে হয়নি।
প্রথমার্ধের শেষ দিকে ওডিশা কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।

গোল করার পরে এজেজ্জারির উল্লাস। ছবি Indian Super League ‘X’ থেকে নেওয়া।
দ্বিতীয়ার্ধে আরও ২ গোল লাল-হলুদের
দ্বিতীয়ার্ধেও একই ছবি দেখা যায়। বলের দখল এবং আক্রমণে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। ওডিশা সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লাল-হলুদ। পিভি বিষ্ণুর বাড়ানো বলে ওডিশা গোলরক্ষক অনুজ কুমার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। সেই সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে গোল করেন বদলি ফুটবলার ইউসেফ এজেজ্জারি।
এর পর ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন এজেজ্জারি। বিপিন সিংহের দারুণ দৌড়ের পর তৈরি হওয়া আক্রমণে মাওইহমিংথাঙ্গার পাস পেয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি।
শেষ দিকে ওডিশা কিছুটা চেষ্টা করলেও অধিনায়ক কার্লোস ডেলগাডোর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি তারা।
দাপুটে এই জয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল ইস্টবেঙ্গলের। শীর্ষ চারের লড়াইয়ে তারা যে শক্ত প্রতিদ্বন্দ্বী, তা আরও একবার প্রমাণ করল অস্কার ব্রুজোনের দল।ইস্টবেঙ্গল এফসি: ৩ (বিপিন সিংহ থৌনাওজাম ২, ইউসেফ এজেজ্জারি) ওড়িশা এফসি: ০