যাদবপুর বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)Image Credit: PTI
কলকাতা: বিধানসভা ভোটের দ্বিতীয় দফার আগেই সামনে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনের ফলাফল। বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদেরই জয়জয়কার। কলা বিভাগ থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগ, সর্বত্রই বামেদের জয়। বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি কোথাও জায়গা করতে পারেনি।
গত ২১ এপ্রিল ও ২৪ এপ্রিল ভোট ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আজ, সোমবার সেই ফলাফল প্রকাশ হয়েছে। আগামী বুধবার বিধানসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ রয়েছে। যাদবপুর কেন্দ্রেও ভোট আছে ওই দিন। তার আগে বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রায় ১৩০০ ভোটে ইঞ্জিনিয়ারিং স্নাতক বিভাগে জয়ী হয়েছে ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন। ১০০ ভোটে ইঞ্জিনিয়ারিং স্নাতক বিভাগও নিজেদের দখলে রেখেছে ডিএসএফ। অন্যদিকে আর্টস বা কলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর দুটোই নিজেদের হাতে রাখল এসএফআই। তাৎপর্যপূর্ণভাবে কলা বিভাগের স্নাতকোত্তরে দ্বিতীয় স্থানে এই প্রথমবার তৃণমূল।
অন্যদিকে বিজ্ঞান বিভাগ হাতে রাখল উই দ্য ইন্ডিপেন্ডেন্ট।
সবিস্তারে আসছে…
