ঢাকার একটি হাসপাতালে হাম ওয়ার্ডে চিকিৎসা চলছে আক্রান্ত শিশুদের

ছবির উৎস, Mamunur Rashid/NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, ঢাকার একটি হাসপাতালে হাম ওয়ার্ডে চিকিৎসা চলছে আক্রান্ত শিশুদের

দেড় মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের হাম পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিনই রাজধানী ঢাকাসহ সারাদেশের হাসপাতালগুলোতে হাম বা এর উপসর্গ নিয়ে অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি রোগী আসছে। সেই সাথে প্রতিদিনই হাম কিংবা উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশুরা।

সর্বশেষ শনিবারও সারাদেশে হামে আক্রান্ত ও লক্ষণ নিয়ে মারা গেছে অন্তত ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ২০৯ শিশুর মৃত্যু হলো। এ সময়ে হামে আক্রান্ত হয়ে ৪২ শিশুর মৃত্যু হয়েছে।

এমন অবস্থায় বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও উদ্বেগ জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। হামের বর্তমান পরিস্থিতিকে জাতীয়ভাবে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলেও মূল্যায়ন করছে সংস্থাটি।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টিতেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। টিকার তীব্র ঘাটতি এবং ক্রমবর্ধমান মৃত্যুহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডাব্লিউএইচও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *