নাহিদা বৃষ্টি ও জামিল লিমন

ছবির উৎস, Hillsborough County Sheriff’s Office

ছবির ক্যাপশান, নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল লিমন নিখোঁজের পোস্ট করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী

পড়ার সময়: ৩ মিনিট

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এখনো নিখোঁজ থাকা নাহিদা সুলতানা বৃষ্টি-র ভাই জানিয়েছেন যে তার বোন জীবিত নেই মার্কিন পুলিশ জানিয়েছে। এর আগে নিখোঁজ অপর শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ফ্লোরিডার কাছের ট্যাম্পা বে-র একটি সেতু থেকে উদ্ধার করা হয়েছে এবং তার রুমমেটকে আটক করা হয়েছে বলে শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনী জানায়।

ঢাকায় থাকা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্তের সাথে যোগাযোগ করা হলে তিনি বিবিসিকে জানান “পুলিশ এখনো মরদেহ না পেলেও সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ দেখে তারা বিষয়টি নিশ্চিত করেছে”।

তাদের পরিবারকে শনিবার ভোরবেলা ফোন করে সেটি জানানো হয়েছে।

শুক্রবার টাম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজের কাছ থেকে জামিল লিমনের মরদেহ করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষ না হওয়ায় কীভাবে তার মৃত্যুু হয়েছে, এখনো তা পুলিশ জানায়নি।

তবে নাহিদা বৃষ্টির মরদেহ পাওয়া গেছে কিনা, সেই বিষয়ে স্থানীয় পুলিশের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *