শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র পাকিস্তানের শীর্ষপদের কর্মকর্তাদের সাথেই বৈঠক করবেন।

”ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের মতামত শুধুমাত্র পাকিস্তানকে জানানো হবে,” তিনি বলেছেন।

এদিকে এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কমকর্তারা এখন ”তাদের সাথেই আলোচনা করছেন যারা ইরানের ক্ষমতায় রয়েছে”।

তিনি দাবি করেছেন, ”ইরানিরা একটি প্রস্তাব দিতে যাচ্ছে, আমাদের সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।” তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আলোচনায় অংশ নিতে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুুশনারের ইসলামাবাদের পথে রওনা হওয়ার কথা রয়েছে।

শীর্ষ পর্যায়ের এই আলোচনা ঘিরে ইসলামাবাদ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশিরভাগ প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে ও গণপরিবহন স্থগিত করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *