কলকাতা ও নন্দীগ্রাম: নিজে দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর সঙ্গে প্রচার করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। এই পঞ্চান্ন বছর বয়সেও এত দৌড়ঝাঁপ করার শক্তি পান কোথা থেকে? নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী টিভি৯ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাঁর ফিট থাকার রহস্যের কথা জানালেন। একইসঙ্গে বললেন, গত ২২ বছরে শরীরে বয়সের ছাপ পড়া ছাড়া কোনও কিছুই বদলায়নি তাঁর।

কী বললেন শুভেন্দু অধিকারী?

তাঁকে ঘিরে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। তার মধ্যেই হেঁটে হেঁটে প্রচার করে চলেছেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী। সেই প্রচারের ফাঁকেই টিভি৯ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শুভেন্দু বলেন, “স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, যাঁর নিজের প্রতি আস্থা রয়েছে তিনি সাত্ত্বিক। আর যাঁর নিজের প্রতি আস্থা নেই তিনি নাস্তিক। আমার নিজের প্রতি আস্থা রয়েছে। আমার পঞ্চান্ন বছর বয়স। সুরাপান থেকে অনেকরকম আসক্তি থেকে ভগবান আমাকে দূরে রেখেছে।”

গত ২২ বছরে তিনি যে একইরকম রয়েছেন, সেকথা উল্লেখ করে বলেন, “২০০৪-এ যা ছিলাম, এখনও সেরকমই আছি। আগে রাজ্যের নিরাপত্তা ছিল, এখন কেন্দ্রের নিরাপত্তা আছে। গাড়ির রং একই আছে। গাড়ির ব্র্যান্ডও একই আছে। চুলের ছাঁট একই আছে। গোঁফের ছাঁটও একই আছে। ঘড়ি ছিল না, তা নেই। আংটি কখনও পরিনি। গলায় হার নেই।” বলেই গলা দেখালেন তিনি।

এখানেই না থেমে নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী বলেন, “সুতির জামাকাপড়ে অভ্যস্ত, সেটাই আমার আছে। হয়তো বয়সের ছাপ পড়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা এসেছে। এর বাইরে কোনও পরিবর্তন আমার অন্তত হয়নি।” তিনি যখন একথা বলছেন, তখন বিজেপি কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দিতে ব্যস্ত। হাততালি দিয়ে শুভেন্দু বক্তব্যকে সমর্থনও জানালেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *