প্রাইম স্কুল ক্রিকেটে বল হাতে দারুণ করেছেন চাঁদপুরের গনি মডেল হাই স্কুলের মিশারী। ৯.২ ওভারে ২১ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে মধুসূদন হাইস্কুলকে ৫ উইকেটে হারিয়েছে গনি মডেল হাই স্কুল।
চাঁদপুর জেলা স্টেডিয়ামে শনিবার টসে জিতে আগে ব্যাটে নামে মধুসূদন হাই স্কুল। ২২.২ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় তারা। জবাবে নেমে ২১.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে গনি মডেল হাই স্কুল।
মিশারীর বোলিং তোপে তারা শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মধুসূদন হাই স্কুল। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন জুনায়েদ। এছাড়া ওপেনার তানভীর করেন ১৭ রান। দলের আটজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন।
গনি মডেলের হয়ে মিশারীর ৬ উইকেটের পাশাপাশি তাহসিন ৪২ রানে ৩ উইকেট নেন।
৭৭ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে গনি মডেল হাই স্কুল কিছুটা সতর্ক ব্যাটিং শুরু করে। গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ওয়াহিদ (১৯)* এবং তাহসিন (১৭)। মধুসূদনের বোলার সাইফ আল হাসান বোলিংয়ে বেশ চাপ সৃষ্টি করেছিলেন, তিনি ১০ ওভারে ২৬ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। তবে ওয়াহিদ এবং আরাফাত (১১*) শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২১.৩ ওভারে দলের জয় নিশ্চিত করে গনি মডেল হাই স্কুল।

