যুক্তরাজ্যে স্থায়ী হতে জালিয়াতির নানা কৌশল উঠে এসেছে বিবিসির অনুসন্ধানে
ছবির ক্যাপশান, যুক্তরাজ্যে স্থায়ী হতে জালিয়াতির নানা উঠে এসেছে বিবিসির অনুসন্ধানে

যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে ‘পারিবারিক সহিংসতার’ শিকার হওয়ার মিথ্যা দাবি তুলছেন একদল অভিবাসী, বিবিসির বিশেষ অনুসন্ধানে পাওয়া গেছে এমন তথ্য।

প্রকৃতপক্ষে নির্যাতনের শিকার হয়েছেন- এমন ব্যক্তিদের দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ দিতে ব্রিটিশ মন্ত্রীরা কিছু বিশেষ নিয়ম চালু করেছিলেন। যে নিয়মগুলোই এখন ঢাল হিসেবে ব্যবহার করছে জালিয়াত চক্র।

রাজনৈতিক আশ্রয়ের মতো দীর্ঘ প্রক্রিয়ার চেয়ে এসব পথে দ্রুত বৈধতা পাওয়া যায় বলে এটি এখন প্রতারণার প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।

আইনজীবীদের মতে, ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম অফিসের অপর্যাপ্ত যাচাই-বাছাই প্রক্রিয়ার সুযোগ নিয়ে সামান্য প্রমাণের ভিত্তিতেই অনেকে পার পেয়ে যাচ্ছে। অন্যদিকে, এসব মিথ্যা অভিযোগের কারণে নষ্ট হচ্ছে অনেক নিরপরাধ ব্রিটিশ নাগরিকের জীবন, যারা অজান্তেই প্রতারক অভিবাসীদের সঙ্গে সম্পর্কে বা বিয়েতে জড়িয়েছিলেন।

‘পারিবারিক নির্যাতনের ভুক্তভোগী অভিবাসীদের ছাড়’ নামে পরিচিত এই সুরক্ষা ব্যবস্থাগুলো কীভাবে অপব্যবহার করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগগুলোই অভিবাসন ব্যবস্থা নিয়ে বিবিসির একটি সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *