নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ। তা নিয়েই বিতর্ক রাজনীতিক আঙিনায়। মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে বিজেপি। নির্বাচন কমিশনে জমা হয়েছে লিখিত অভিযোগ। সুর চড়িয়েছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। বিজেপি প্রার্থীর অভিযোগ, সুজয় হাজরা নিজে একটি পার্টনারশিপ ফার্মে লাভজনক ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু হলফনামায় তিনি দাবি করেছেন তাঁর কোনও ব্যবসা নেই। অভিযোগ, আয়ের হিসেবের ক্ষেত্রেও মিথ্যা তথ্য দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। তা নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *