ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে বেশী রেমিট্যান্স আসে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে বেশী রেমিট্যান্স আসে

বাংলাদেশের বেসরকারি খাতের বড় বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংকে বড় পরিবর্তনের প্রক্রিয়া দৃশ্যমান হচ্ছে এবং একে কেন্দ্র করে ব্যাংকের ভেতরেই নানা ধরনের প্রতিক্রিয়ার খবর পাওয়া যাচ্ছে।

ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আব্দুল জলিলকে অপসারণের পর এক মাস পার হওয়ার আগেই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বেশি সময়ের জন্য ছুটিতে পাঠানো হয়েছে, যা আজ কার্যকর হয়েছে।

এদিকে সংসদে সম্প্রতি ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ পাশ হওয়ার পর ব্যাংকগুলোর আগের মালিকদের ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তাদের ধারণা, ইসলামী ব্যাংকেও আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও এমডিকে সরিয়ে দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত ব্যবসায়ী মো. সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের সদস্যরাই ইসলামী ব্যাংকের ৮২ শতাংশ শেয়ারের মালিক ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *