কৃষক কার্ড

ছবির উৎস, BNP Media Cel

ছবির ক্যাপশান, কৃষকদের পাঁচটি শ্রেণিতে ভাগ করে ‘কৃষক কার্ড’ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার (প্রতীকী ছবি)

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় বাংলাদেশে ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে বিএনপি সরকার।

এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে বীজ, সার, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ ক্রয়, ফসল বিক্রি, সহজ শর্তে কৃষিঋণ, বিমাসহ আরও বেশকিছু সুবিধা পাবেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

দরিদ্র কৃষকদের এই কার্ডের মাধ্যমে বছরে একটি নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার বাংলা নতুন বছরের প্রথম দিন টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

প্রাথমিকভাবে ১০টি জেলার ২২ হাজার কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে এটি সারা দেশের সকল কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *