এসএসসি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা

ছবির উৎস, SOPA Images via Getty Images

ছবির ক্যাপশান, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছেন, একজন শিক্ষার্থী কোনো বিষয়ে অনুত্তীর্ণ বা ফেইল করলে দুইবারের বেশি ওই বিষয়ে পরীক্ষা দিতে পারবেন না

বাংলাদেশে পাবলিক পরীক্ষায় যে কোনো বিষয় পুনঃনিরীক্ষণ করার আবেদন বা অনুত্তীর্ণ হলে সর্বোচ্চ চারবার পরীক্ষা দেওয়ার যে বর্তমান নিয়ম রয়েছে, সেটি পরিবর্তনের কথা ভাবছে সরকার।

একইসাথে প্রশ্নপত্র ফাঁস রোধ, পরীক্ষার হলে প্রযুক্তিগত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান আইনেই পরিবর্তন আনার কথা জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী।

এরই অংশ হিসেবে, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনা নীতিমালা এবং দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) অ্যাক্ট, ১৯৮০, তে বেশ কিছু পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শনিবার রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরী শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রের সচিবদের সাথে এক মতবিনিময় সভায় বিদ্যমান আইনে এমন কিছু পরিবর্তন করার কথা জানান।

এছাড়া, সারাদেশের সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরিবর্তন আনার কথাও চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন মি. মিলন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *