ভোটের মুখে রাস্তায় রাস্তায় নাকা-চেকিংয়ের নামে সাধারণ মানুষকে হেনস্তা, হয়রানির অভিযোগ উঠেছে বহুবার। সেলিব্রিটিরা এনিয়ে পুলিশের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন। এবার একই সমস্যার মুখে পড়ে কার্যত হেনস্তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তাঁর অভিযোগ, গাড়ি থামিয়ে মেডিক্যাল বক্স থেকে অন্তর্বাস, স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত বের করে দেখেছে পুলিশ। মহিলাদের কাছে এ চূড়ান্ত অসম্মানজনক! শ্রীময়ী বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার পরপরই নিন্দা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার খণ্ডঘোষের জনসভা থেকে তিনি এনিয়ে ফুঁসে উঠলেন। বললেন, ”চেকিংয়ের নামে মেয়েদের ব্যাগ খুলে জিনিসপত্র বের করে দেখছে! এটা মহিলাদের অসম্মান। আমি খবর পেয়েছি, কাঞ্চন মল্লিকের স্ত্রীকে এভাবে ওরা হেনস্তা করেছে। এসব মেনে নেওয়া যায় না।”

 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *