জঙ্গিপুরে মোদীর সভায় যাওয়ার সময় দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়। কনভয়েয় সঙ্গে ট্রাক্টরের ধাক্কা। বরাত জোর বেঁচে গেলেন শান্তনু ঠাকুর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার বলরামপুরে। জঙ্গিপুরে উদ্দেশ্যে যাওয়ার সময় ট্রাক্টরের সঙ্গে শান্তনু ঠাকুরের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়িতে ধাক্কা লাগে। ঘটনার খবর পেয়েই ছুটে আসে পুলিশ। জোরকদমে শুরু হয়েছে তদন্ত।
