Vaibhav Suryavanshi Net Worth: IPL 2026-এ বিশ্বের সেরা বোলারদেরও শাসন করছেন ১৫ বছরের তরুণ বৈভব সূর্যবংশী। এই বয়সেই তাঁর সম্পত্তির পরিমাণ কত?

IPL 2026-এ রাজস্থান রয়্যালসের ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে তিনি সবার নজর কেড়েছেন। যশপ্রীত বুমরা, জশ হ্যাজেলউডের মতো বিশ্বের সেরা বোলারদেরও তিনি রেয়াত করছেন না। তাদের বলে অবলীলায় ছক্কা হাঁকিয়ে রাজস্থানের জয়ের অন্যতম কারিগর হয়ে উঠেছেন বৈভব।

সারা বিশ্বে সাড়া ফেলে দেওয়া বৈভবের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫-৭ কোটি টাকা। তার মধ্যে রয়েছে আইপিএল-এর স্যালারি এবং বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন। রাজস্থান রয়্যালস তাঁকে ১.১০ কোটি টাকায় ধরে রেখেছে। এখনও পর্যন্ত, আইপিএল থেকে তাঁর মোট আয়ের পরিমাণ প্রায় ২.২ কোটি টাকা। বিহারে তাঁর পৈতৃক বাড়ির দাম প্রায় ২০ থেকে ৬০ লক্ষ টাকা। তবে ক্রিকেট অনুশীলনের জন্য মুম্বইতে তিনি প্রায় ২.৫ থেকে ৩ কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন।

চলতি আইপিএল মরশুমে বৈভব ৪ ম্যাচে ২৬৬.৬৬ স্ট্রাইক রেট এবং ৫০ গড়ে ২০০ রান করেছেন। তিনি এখন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে আছেন। আরসিবি-র বিরুদ্ধে মাত্র ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৮টি চার ও ৭টি ছয়। মুম্বইয়ের বিরুদ্ধে ১৪ বলে ৩৯ এবং সিএসকে-র বিরুদ্ধে মাত্র ১৭ বলে ৫২ রান করেন তিনি।

বিশেষজ্ঞরা মনে করছেন, আইপিএলে দুরন্ত পারফরম্যান্স এবং বাড়তে থাকা ফ্যানবেসের কারণে, আগামী বছরগুলিতে বৈভবের সম্পত্তির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এই ফর্ম ধরে রাখতে পারলে বিজ্ঞাপন এবং স্পনসরশিপ তাঁর আয়ের একটি বড় অংশ হয়ে উঠবে। বিহারের একটি ছোট শহর থেকে আইপিএলের মতো বড় মঞ্চে উঠে আসা বৈভবের যাত্রা সবে শুরু হয়েছে। তাঁর প্রতিভা এবং শৃঙ্খলা দেখে অনেকেই তাঁকে ভারতের পরবর্তী বড় ক্রিকেট তারকা হিসেবে মনে করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Source link