২০১৩ সালে বিএনপির ডাকা হরতালের সমর্থনে বিএনপির নারী সংসদ সদস্যদের মিছিল

ছবির উৎস, MUNIR UZ ZAMAN/AFP via Getty Images

ছবির ক্যাপশান, ২০১৩ সালে বিএনপির ডাকা হরতালের সমর্থনে বিএনপির নারী সংসদ সদস্যদের মিছিল

এখন থেকে ঠিক চল্লিশ বছর আগে বাংলাদেশের জাতীয় সংসদের নারী আসন নিয়ে সে সময়ের সাপ্তাহিক যায়যায়দিন পত্রিকায় একটি প্রচ্ছদ প্রতিবেদন ছাপা হয়েছিল, যার শিরোনাম ছিল ‘সংসদের শোভা তিরিশ সেট অলংকার’।

জাতীয় সংসদে সংরক্ষিত ৩০টি আসনে মনোনয়ন দেওয়া নিয়ে ছিল ওই প্রতিবেদন।

মূলত সংসদে সংরক্ষিত আসনে এমপি হতে তখন নারীদের দৌড়ঝাঁপ করতে দেখা যেত অনেককে; যে কারণেই অনেকটা বিদ্রূপ করেই ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল।

লেখাটি ছাপা হওয়ার পর তখন রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়।

তখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদ। ওই সংখ্যা প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রপতি এরশাদ ক্ষুব্ধ হয়েছিলেন। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ‘যায়যায়দিন’ এর অফিসে হামলা চালিয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *