আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে একজন তালেবান সৈন্য (ফাইল ছবি)

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে একজন তালেবান সৈন্য (ফাইল ছবি)

উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি স্থানে পাকিস্তানি সেনাদের ওপর হামলার কথা নিশ্চিত করেছে তালেবান সরকার। তবে, হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়।

এর আগে, পাকিস্তান গত বৃহস্পতিবার আফগান আকাশসীমা লঙ্ঘন করে, তাদের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করে তালেবান সরকার। পরে নিজেদের হামলাকে তারা ‘ প্রতিশোধমূলক অভিযান ‘ বলে অভিহিত করেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, আফগান হামলাগুলো ‘বিনা উস্কানিতে’ করা হয়েছিল এবং বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো হয়েছিল।

মি. নাকভী সতর্ক করেছিলেন যে, তার দেশের বাহিনী ‘প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর’ দিয়ে পাল্টা জবাব দেবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *