মার্চ মাসের পূর্ণাঙ্গ ৩১ দিনের টিআরপি রিপোর্ট প্রকাশিত হয়েছে, আর এতে আবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে চ্যানেল আই। ঈদুল ফিতরকেন্দ্রিক বিশেষ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে পুরো মাসজুড়েই দর্শক আগ্রহের শীর্ষে ছিল চ্যানেলটি।

রিপোর্ট অনুযায়ী, তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে মাছরাঙা টেলিভিশন এবং তৃতীয় স্থানে এনটিভি। সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে চতুর্থ স্থানে উঠে এসেছে সময় টেলিভিশন। এরপর রয়েছে টি স্পোর্টস, একুশে টেলিভিশন ও নাগরিক টেলিভিশন।

শীর্ষ দশের তালিকায় আরও জায়গা করে নিয়েছে নিউজ ২৪, ডিবিসি নিউজ এবং দেশ টিভি। এছাড়া একাদশ থেকে পঞ্চদশ অবস্থানে রয়েছে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, বাংলা টিভি, একাত্তর টেলিভিশন এবং দূরন্ত টিভি।

অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর চ্যানেলগুলো মার্চ মাসের টিআরপিতে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। তালিকায় বিটিভি ঢাকা কেন্দ্রের অবস্থান ৩৩তম, বিটিভি নিউজ ৩৪তম, বিটিভি সংসদ ৩৭তম এবং বিটিভি চট্টগ্রাম রয়েছে ৩৮তম স্থানে।

উল্লেখ্য, গত ২১ মার্চ উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে ২৭ মার্চ পর্যন্ত বিভিন্ন বেসরকারি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। সেই ধারাবাহিকতায় পুরো মার্চ মাসজুড়ে দর্শকপ্রিয়তায় এগিয়ে ছিল বিনোদনভিত্তিক চ্যানেলগুলো। তবে সবকিছুকে ছাপিয়ে টিআরপি তালিকার শীর্ষে থেকে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলো চ্যানেল আই।

 

আরো পড়ুন:

ঈদের সাত দিনে দর্শকপ্রিয়তায় শীর্ষে চ্যানেল আই

রমজানে দর্শক আস্থার শীর্ষে চ্যানেল আই

টিআরপিতে অপ্রতিরোধ্য চ্যানেল আই



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *