মণিপুরে হিংসার বিরুদ্ধে মশাল মিছিল করছেন নারী  বিক্ষোভকারীরা - ফাইল ছবি

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, মণিপুরে হিংসার বিরুদ্ধে পথে বিক্ষোভকারীরা – ফাইল ছবি

পড়ার সময়: ৪ মিনিট

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুরে এক বিক্ষোভ সমাবেশে নিরাপত্তা বাহিনীর চালানো গুলির আঘাতে মৃত্যু হয়েছে তিন জনের। এর আগে এক রকেট হামলায় দুই শিশুর মৃত্যু হয়। সেই ঘটনাকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এই রাজ্য। রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা।

বিষ্ণুপুরে এমনই একটি বিক্ষোভে গুলি চালায় পুলিশ। মণিপুর পুলিশ ফেসবুকে পোস্ট করে জানিয়েছে, বিষ্ণুপুরের ওই বিক্ষোভ জমায়েতে গুলি চালানোয় মৃত্যু হয়েছে তিনজন বিক্ষোভকারী ও আহত হয়েছেন ৩০ জন।

অন্যদিকে মণিপুর পুলিশের বক্তব্য, সাতই এপ্রিল ৫০০ জন বিক্ষোভকারীদের দলটি মোইরাং থানার অন্তর্গত গেলমোল গ্রামে একটি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ক্যাম্পে হানা দেওয়ার চেষ্টা করে।

কেন্দ্রীয় বাহিনী জনতাকে শান্ত করার চেষ্টা করলেও তারা বাহিনীর গাড়িগুলোতে আগুন লাগানো শুরু করে। এর পর বাহিনীর সংরক্ষিত অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করে তারা। তখনই গুলি চালায় বাহিনী, যাতে মৃত্যু হয় তিন জনের।

‘মণিপুর এখন শান্ত’, সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের এই বয়নের দুই মাসও পূর্ণ হয়নি, তারই মধ্যে ফের অশান্তির আগুন জ্বলে উঠল এই রাজ্যটিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *