পুলিশের গুলির সামনে হাত প্রসারিত করে দাঁড়ানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদ

ছবির উৎস, SHARIER MIM

ছবির ক্যাপশান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ

পড়ার সময়: ৩ মিনিট

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বাকি আসামিদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

২০২৪ সালে কোটাবিরোধী আন্দোলন চলাকালে ১৬ই জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

আবু সাঈদের হত্যার ঘটনাকে জুলাই অভ্যুত্থানের অন্যতম ‘টার্নিং পয়েন্ট’ মনে করা হয়।

বৃহস্পতিবার দেয়া রায়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন পুলিশের এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এছাড়া সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার তৎকালীন পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ওরফে নয়ন, এসআই বিভূতি ভূষণ রায় ওরফে মাধবকর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *