৮ এপ্রিল, ২০২৬ তারিখে বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর একটি ভবন জ্বলতে থাকার সময়, একজন দমকলকর্মী বিধ্বস্ত গাড়িগুলোর মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন।

ছবির উৎস, Chris McGrath/Getty Images

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও লেবাননজুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েল।

পড়ার সময়: ৫ মিনিট

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টা পেরুনোর আগেই বুধবার ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালায়। এতে অন্তত ১৮২ জন নিহত হন। জবাবে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননের ওপর হামলা অব্যহত রাখে, তাহলে প্রতিপক্ষকে ‘পস্তাতে হয়এমন জবাব’ দেবে তারা।

এমন অবস্থায় যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তির বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে।

সর্বশেষ খবরে জানা যাচ্ছে, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তারা উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে।

ইরানসমর্থিত এই গোষ্ঠীটি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে যে, লেবাননের বিরুদ্ধে ‘ইসরায়েলি-আমেরিকান আগ্রাসন’ বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *