IPL 2026: বুমরাকে পিটিয়ে রূপকথা লিখলেন বৈভব, লণ্ডভণ্ড হার্দিকের মুম্বই!

কলকাতা : রাজস্থানের ইনিংসের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠছে একটি ছবি। বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলের জার্সি দিচ্ছেন কোচ গম্ভীর। ১৬ বছর বয়সে ভারতের হয়ে খেলতে নেমে রেকর্ড গড়েছিলেন সচিন তেন্ডুলকর। বৈভব যদি কয়েক মাসের মধ্যেই ভারতীয় সিনিয়র দলের জার্সি পরে নেন, কনিষ্ঠতম ক্রিকেটারের রেকর্ড তিনিই গড়বেন। কিন্তু তিনি, বৈভব কি এসব চান নাকি চান আক্রমণ করতে ? বুমরাকে বেধড়ক ঠেঙিয়ে প্রথম ওভারেই বৈভব তুললেন ১৪। ১৫১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমে মুম্বই করল ১২৩/৮। ২৭ রানে ম্যাচ জিতল রাজস্থান।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু বর্ষাপাড়া স্টেডিয়ামে যে এভাবে বৃষ্টি হবে কে জানত ? তাই ২০ ওভারের ম্যাচ হল ১১ ওভার করে। ব্যাটে নেমে আবহাওয়ার মতো শুরু থেকেই ঝড় তুলেছিলেন বৈভৱ সূর্যবংশী ও যশস্বী জয়সোয়াল। ৩২ বলে ৭৭ রানে অপরাজিত রইলেন যশস্বী। এর মধ্যে ৬৪ রানই এসেছে বাউন্ডারি থেকে।

বুমরাকে প্রথম ওভারেই দুটো ছয় মেরে শুরু করলেন বৈভব। যে গতিতে তিনি খেলছেন, খুব শীঘ্রই জাতীয় দলের জার্সিতে তাঁকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। ১৪ বলে ৩৯ করলেন বৈভব। শেষে ১০ বলে ২০ করলেন অধিনায়ক রিয়ান। তিনি প্রায় ৮ বছর এই ফ্র্যাঞ্চাইজিতে খেললেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। আজ চেষ্টা করলেন এই অসমের ব্যাটার। ১১ ওভার শেষে রাজস্থান তুলেছিল ১৫০। ২ ওভার বল করে ২ উইকেট পেয়েছেন গাজানফার।

বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে মুম্বই। ৪৬ রানের মধ্যেই পড়ে গিয়েছিল ৫ উইকেট। রোহিত (৫), সূর্য (৬), তিলক (১৪), হার্দিক (৯) – কেউই ক্রিজে বেশিক্ষন টেকেননি। ১৫১ রান তাড়া করতে নেমে মুম্বই থামল এ। নমন ধীর (২৫) ও রাদারফোর্ড (২৫) চেষ্টা করলেও তাতে খুব একটা লাভ হয়নি।

গতকাল কলকাতা ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দুই দল পেয়েছিল ১ পয়েন্ট করে। আজকেও বৃষ্টির জন্য ম্যাচের সময় পিছিয়ে গেলেও ১১ ওভারের খেলা আয়োজন করা গেল। পাঞ্জাব সমর্থকদের চিন্তা বাড়াবে রাজস্থানের ব্যাটিং। ভয়ঙ্কর লাগছে রাজস্থানকে। ১৮ বছর হয়ে গেল, তারা ট্রফি পায়নি। কে জানে, এবার না রাজস্থানের ভাগ্যের শিকে ছিঁড়ে যায়?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *