২০২২ সালের বর্ষবরণ উদযাপন অনুষ্ঠান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০২২ সালের বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানের ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বাংলা নববর্ষের দিনে প্রতিবছর যে শোভাযাত্রা হয়, ফের সেটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে। এতদিন এটি ‘আনন্দ শোভাযাত্রা’ বা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত থাকলেও এবার থেকে এর নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ করার কথা জানিয়েছে সরকার।

সরকার বলছে, নাম নিয়ে দীর্ঘদিনের বিভাজন দূর করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজকরা বলছেন, সময়ের প্রেক্ষাপট ও সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নাম পরিবর্তন করা হয়েছে, যাতে আয়োজনটি আরও অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হয়।

তাদের মতে, নামের পরিবর্তন মূল আয়োজনের উদ্দেশ্য বা তাৎপর্যকে বদলে দেয় না, বরং নতুন প্রজন্মের কাছে বিষয়টিকে আরও প্রাসঙ্গিক করে তোলে।

যদিও সমালোচক ও বিশ্লেষকরা বলছেন উল্টো কথা। তাদের বক্তব্য হলো, একই আয়োজনের নাম বারবার পরিবর্তন করলে এর ঐতিহ্য ও ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *