মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, মমতা ব্যানার্জী (বাঁয়ে) ও শুভেন্দু অধিকারী (ডানে) নন্দীগ্রাম আন্দোলন করেছেন একসঙ্গে.. তবে এখন তারা প্রবল প্রতিদ্বন্দ্বী – ফাইল ছবি

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা সংশোধনের ফলে যাদের নাম বাদ পড়েছে, তাদের সিংহভাগই মুসলমান বলে উঠে এসেছে একটি সমাজ-গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষণে।

পশ্চিমবঙ্গের সমাজ গবেষণা সংস্থা ‘সবর ইনস্টিটিউট’এর বিশ্লেষণে দেখা যাচ্ছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের যে ভোটারদের নাম বাদ পড়েছে, তাদের ৯৫.৫ শতাংশই মুসলমান।

ভোটার তালিকার যে নিবিড় সংশোধন বা এসআইআর চলছে, সেই প্রক্রিয়ায় দফায় দফায় অতিরিক্ত তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। সেই তালিকা বিশ্লেষণ করেই এই তথ্য তারা পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

তারা নিয়মিতভাবেই এসআইআর প্রক্রিয়া নিয়ে নানা বিশ্লেষণ করছে।

এই প্রতিষ্ঠানের তরফে এসআইআর নিয়ে যে গবেষণা চালানো হয়েছিল তার পূর্ণাঙ্গ বিশ্লেষণের পর প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন ‘অসামঞ্জ্যসের’ বিষয়ে উল্লেখ করা হয়েছে। তারই মধ্যে নন্দীগ্রাম অন্যতম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *