বিরল রায় ঘোষণা মাদুরাই আদালতের। বাবা-ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগে ৯ পুলিশকর্মীকে ফাঁসির সাজা ঘোষণা আদালতের। আদালত এই অপরাধকে অত্যন্ত বিরল বলে চিহ্নিত করেছে।
২০২০ সালের জুন মাসের ঘটনা। কোভিড বিধি অমান্য করেছিলেন ব্যবসায়ী পি জয়রাজ (৫৯) এবং তাঁর ছেলে জে বেন্নিক্স। পুলিশ তাঁদের গ্রেফতার করে। পরে হেফাজতেই তাঁদের পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল।
ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ১০ জনকে। মাদুরাই আদালতে মামলা ওঠে। বিচারক জি মুধুকুমারনর বেঞ্চে মামলার শুনানি চলছে। আজ এই ঘটনায় বিরল রায় দিয়েছেন তিনি।
ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইকে। তদন্তের পর মাদুরাই আদালতে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের রিপোর্টে সায় দিয়েছে আদালতও
মাদুরাই আদালত জানিয়েছে, গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল। রাতভর নির্যাতন চালানো হয়েছিল বাবা-ছেলের উপর। নৃশংস ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিচারক
আদালত জানায়, ঘটনায় সর্বোচ্চ শাস্তি প্রাপ্য অপরাধীদের। এরপরই বিচারক জি মুধুকুমারন ৯ পুলিশকর্মীর ফাঁসির সাজা ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণ, ক্ষমতার অপব্যবহারের করা হয়েছে। এই ধরনের নির্মমতার জন্য সর্বোচ্চ শাস্তির ঘোষণা করেন।
৯ পুলিশকর্মীর মধ্যে একজন ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার রয়েছেন। তাঁদের নাম ইনস্পেক্টর এস শ্রীধর, সাব-ইনস্পেক্টর পি রঘু গণেশ, কে বালাকৃষ্ণন, হেড কনস্টেবল এস মুরুগান, এ সামাদুরাই এবং কনস্টেবল এম মুধুরাজ, এস চেল্লাদুরাই, এক্স থমাস ফ্রান্সিস ও এস ভেইলুমুতো। ধৃতদের তালিকায় আরও একজন পুলিশ কর্মী ছিলেন। মামলা চলাকালীন কোভিডে মৃত্যু হয় তাঁর।
বিশেষজ্ঞরা বলছেন, এই রায় বিরল। এর আগে প্রায় ২৭-২৮ বছর আগে অভিযুক্তদের পিটিয়ে মারার ঘটনা ৯ জন পুলিশের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।








