ফের এসআইআর জটে আটকে কংগ্রেস প্রার্থীর ভাগ্য। এখনও ট্রাইব্যুনালে ঝুলে রতুয়ার হাত শিবিরের প্রার্থী মহম্মদ মোত্তাকিনের। আজই প্রথম দফার ভোটের মনোনয়ন পেশের শেষ দিন। বিকেল ৩টের মধ্যে মনোনয়ন জমা করতে হবে প্রার্থীদের। কিন্তু নাম নিয়ে অনিশ্চয়তা থাকায় মনোনয়নের কয়েকঘণ্টা আগে সুপ্রিম কোর্টে ছুটলেন প্রার্থী। দ্রুত আবেদনের গুরুত্ব বুঝে শীর্ষ আদালত নির্দেশ দেয়, দুপুর ১২টার মধ্যে মহম্মদ মোত্তাকিনের নামের ফয়সালা করতে হবে। ‘সুপ্রিম’ নির্দেশ পেয়ে সল্টলেকে ট্রাইব্যুনালের দপ্তরে শুরু হয়েছে কাজ। যদি সময়ের মধ্যে মোত্তাকিনের নামের নিষ্পত্তি না হয়, তাহলে তাঁর বদলে অন্য প্রার্থী মনোনয়ন জমা দেবেন বলে খবর মালদহ জেলা কংগ্রেস সূত্রে।

 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *