
Nabanna News: ভোটের আবহে উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে এবার পুলিশ প্রশাসনের রদবদল নিয়ে বড় পদক্ষেপ নবান্নের। রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বদলি করা হতে পারে একাধিক পদস্থ আইপিএস অফিসারকে। কোথায় পাঠানো হবে তাদের? বাড়বে আরও দায়িত্ব? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Nabanna News: পুলিশ প্রশাসনে বড় রদবদলের পথে নবান্ন! নবান্নের (Nabanna) পক্ষ থেকে, একগুচ্ছ পদস্থ আইপিএস (IPS) অফিসারের বদলির প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর মাত্র কিছুদিন সময়ের অপেক্ষা। নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্ছিদ্র করতে এবং ভোট প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে পুলিশ প্রশাসনে এক বড়সড় রদবদলের প্রস্তাব পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর।
প্রশাসনের পক্ষ থেকে একগুচ্ছ পদস্থ আইপিএস (IPS) অফিসারের বদলির প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। প্রস্তাবিত তালিকায় মোট ১২ জন দক্ষ আইপিএস অফিসারের নাম উঠে এসেছে, যাদের বর্তমান অবস্থান পরিবর্তন করে নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
প্রস্তাবিত তালিকায় রয়েছেন:-
১. বিদিত রাজ বুন্দেশ (IPS 2016): বর্তমানে ডিসি, ডিডি (স্পেশাল), কলকাতা পদে কর্মরত; তাকে ডিসি, পূর্ব বিভাগ, কলকাতা হিসেবে প্রস্তাব করা হয়েছে।
২. প্রবীণ প্রকাশ (IPS 2014): এসএসএফ ব্যাটেলিয়ন, ব্যারাকপুরের কমান্ড্যান্ট থেকে তাকে ডিসি, সাউথ ইস্ট ডিভিশন, কলকাতা পদে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে।
৩. Ms জে মার্সি (IPS 2012): সিআইডি-র এসএস পদ থেকে সরিয়ে তাকে ডিসি, কেএপি (KAP), ১ম ব্যাটেলিয়ন করার প্রস্তাব দেওয়া হয়েছে।
৪. মাকওয়ানা মিতকুমার সঞ্জয়কুমার (IPS 2018): বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি (ট্রাফিক) থেকে একই কমিশনারেটের ডিসি, বিধাননগর ডিভিশন হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে।
৫. আরিশ বিলাল (IPS 2016): রাজ্য এসটিএফ-এর এসপি পদ থেকে সরিয়ে তাকে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি, ট্রাফিক পদে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।
৬. কল্যাণ সিনহা রায় (IPS 2017): হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (ডিডি) থেকে তাকে বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি, এসবি (SB) পদে বদলির প্রস্তাব দেওয়া হয়েছে।
৭. ইন্দ্রজিৎ সরকার (IPS 2017): এসটিএফ-এর এসপি পদ থেকে সরিয়ে তাকে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর দপ্তর) করার প্রস্তাব দেওয়া হয়েছে।
৮. খন্দবাহালে উমেশ গণপত (IPS 2015): উত্তরবঙ্গের আইবি-র এসএস পদ থেকে তাকে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি, চন্দননগর পদে বদলির প্রস্তাব দেওয়া হয়েছে।
৯. রানা মুখোপাধ্যায় (IPS 2017): আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (এসবি) থেকে তাকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি, পূর্ব বিভাগ হিসেবে প্রস্তাব করা হয়েছে।
১০. ডঃ শ্যামল সামন্ত (IPS 2015): সিআইডি-র এসএস পদ থেকে সরিয়ে তাকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি, পশ্চিম বিভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
১১. দেবাশিস নন্দী (IPS 2013): রাজ্য আইবি-র এসএস পদ থেকে তাকে ডিসি, কেএপি (KAP), ২য় ব্যাটেলিয়ন পদে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে।
১২. চন্দন ঘোষ: বিধাননগর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডিসি (ডিডি) থেকে তাকে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত এসপি (সদর দপ্তর) পদে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
